✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হঠাৎ কেন নিউইর্য়কে মাহি, জানা গেল কারণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২০, | ১২:৩৫:৪১ |

ঢালিউডের অভিনেত্রী মাহিয়া মাহিকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায়। এরইমধ্যে কেটে গেছে এক বছর। এ সময় কাজ দিয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তিগত নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন। এবার জানা গেলো, দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। তবে কী উদ্দেশে তিনি সেখানে গেছেন সে ব্যাপারে স্পষ্ট করে বলেননি কিছুই।

 

 

 

বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। এদিন সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন। যদিও এই সফরের উদ্দেশ্য নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

ওই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ চেকইন দেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেশ ছাড়া প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে, তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে যাবো।’

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি শোবিজ অঙ্গনে পা রাখেন ‘ভালোবাসার রঙ’ সিনেমায় অভিনয় দিয়ে। এক যুগেরও বেশি সময় অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..