সর্বশেষ :
ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী (দেখুন ভিডিও) রমজানে দুবাইয়ে ভিক্ষুকদের বিরুদ্ধে হচ্ছে অভিযান বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে : দুর্যোগমন্ত্রী ধর্মমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যে কারণে শেরপুরে গণভোট হবে না তারেক রহমানকে সভাপতি করে একনেকসহ ৩ কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা চাইলে পুলিশে দিন : সমাজকল্যাণমন্ত্রী প্রেসসচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম

দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ হাজি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২১, | ১২:২৯:২২ |

পবিত্র হজপালন শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩১ হাজার ৫৯৫ জন রয়েছেন।

শুক্রবার (২০ ‍জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস, ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৯৩টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ১৮২ জন হাজি, সৌদি এয়ারলাইনসের ১৫ হাজার ৪৫৮ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসে ৬ হাজার ৯৬১ জন হাজি।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে ২৩ জন মারা গেছেন মক্কায়, ১১ জন মদিনায়, একজন আরাফায় ও একজন জেদ্দায়। এ ছাড়া এখন পর্যন্ত সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাপ্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৭০ জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ২৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ছিল ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..