সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

ইরানের রেড লাইনগুলো কী কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১২:২৪:৪৫ |

পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের উদ্দেশে কিছু রেড লাইন দিয়ে রেখেছে ইরান। অস্টেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ শাহরাম আকবারজাদেহ আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

আকাবারজাদেহ বলেন, “ইরান পরিষ্কারভাবে বলেছে যে (পরমাণু প্রকল্প) ইস্যুতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের খুশি মনে সহযোগিতা করবে তারা। ইরান এটাও স্পষ্টভাবে বলেছে যে সামরিক বা অস্ত্র উৎপাদনের স্বার্থে নিজেদের পরমাণু প্রকল্পকে ব্যবহার করবে না তেহরান।”

“এর বিনিময়ে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান। এটা হলো ইরানের প্রথম রেডলাইন। পশ্চিমা বিশ্ব যদি এই প্রথম রেডলাইনকে সম্মান করে, তাহলে এখনই এ ইস্যুতে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব।”

“ইরানের দ্বিতীয় রেডলাইনটি হলো— তারা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো রাষ্ট্রের ‘গুন্ডামি’র সামনে নতিস্বীকার করবে না। সংঘাতের হুমকি কিংবা সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার হুমকিকে ইরানের শাসকগোষ্ঠী এবং জনগণ ‘গুন্ডামি’ হিসেবে বিবেচনা করে।”

“তাই ভয়ভীতি বা অন্য কোনো কারণে ইরানের জনগণ আত্মসমর্পণ করবে, কিংবা আপসের পথ খুঁজবে— এমনটা আপনি আশা করতে পারেন না”, আলজাজিরাকে বলেন শাহরাম আকবারজাদেহ।

- আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...