✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ডিজিটাল ইতিহাসে নজিরবিহীন, ১৬ বিলিয়ন আইডি-পাসওয়ার্ড ফাঁস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১২:১৭:৫২ |

ডার্ক ওয়েবে ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস হয়ে গেছে বলে জানিয়েছে সাইবারনিউজ। এতে হুমকির মুখে পড়েছে সাইবার নিরাপত্তা। এ ঘটনাকে নজিরবিহীন বলছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

 

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছে, ১৬ বিলিয়ন লগ ইন তথ্য ফাঁস হয়েছে ডার্ক ওয়েবে। এর মধ্যে কেবল লগ ইন তথ্যয় নয় রয়েছে গোপন পাসওয়ার্ডও। আর এই বিপুল তথ্য ফাঁসের কারণে অ্যাপল, গুগল থেকে শুরু করে ফেসবুক, গিটহাব, টেলিগ্রাম এবং বিভিন্ন সরকারি পরিষেবার যেকোনো অনলাইন পরিষেবার নিয়ন্ত্রণ চলে যেতে পারে সাইবার জালিয়াতদের কাছে।

ফোর্বসের প্রতিবেদন অনুসারে, সাইবারনিউজের গবেষক ভিলিয়াস পেতকাউস্কাসে নেতৃত্বে শুরু হওয়া তদন্তে দেখা গেছে, ১৮৪ মিলিয়ন রেকর্ড সম্বলিত একটি রহস্যময় ডাটাবেস ওয়েব সার্ভারে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে।

এছাড়াও তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০টি ডাটাসেট আবিষ্কার করেছেন গবেষকরা। যার প্রতিটিতে ৩.৫ বিলিয়ন পর্যন্ত রেকর্ড রয়েছে। এই তথ্যের মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া, ভিপিএনের লগইন তথ্য, কর্পোরেট ও ডেভেলপার প্ল্যাটফর্ম, ২০২৫ সালের শুরু থেকে পাওয়া ডাটাসেট। আর এসব তথ্য ব্যাপকভাবে ব্যবহার হতে চলেছে বলে আশঙ্কা গবেষকদের।

গবেষক ভিলিয়াস পেতকাউস্কাস জানিয়েছেন, ২০২৫ সালের শুরু থেকে তারা এই তথ্য ফাঁসের ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। তাদের দাবি, ৩০টি ভিন্ন ভিন্ন ডাটাসেটে মিলেছে এই ১৬ বিলিয়নের বেশি রেকর্ড, যেগুলোর প্রতিটিতেই রয়েছে কয়েক কোটি থেকে শুরু করে সাড়ে তিন বিলিয়ন পর্যন্ত ইউজার ডেটা।

গবেষকদের মতে, এই লিক মূলত ইনফোস্টিলার ম্যালওয়্যার দিয়ে সংঘটিত হয়েছে। এমন এক ধরনের ম্যালওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্রাউজারে সংরক্ষিত ইউজারনেম ও পাসওয়ার্ড কপি করে সার্ভারে পাঠিয়ে দেয়। তথ্যগুলো এমনভাবে সংগঠিত যে, প্রতিটি এন্ট্রিতে একটি ইউআরএল, ইউজারনেম এবং সংশ্লিষ্ট পাসওয়ার্ড রয়েছে। এর মানে, কে কোথায় লগইন করেছেন, সেটিরও নির্ভুল তালিকা আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..