✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে: ফখরুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১২:০৭:১৫ |

আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে দিয়েছে। এগুলো সংস্কার করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

 

ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করে তিনি আরও বলেন, অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে সেই সুযোগ বাস্তবায়ন হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কিছু ভালো কাজ করছে। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করছে। আমরা সবাই এক জোট হয়ে সাহায্য করব এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ বেড়ে যাওয়া প্রসঙ্গে ফখরুল বলেন, সুইস ব্যাংকে রেকর্ড পরিমাণ অর্থ জমা হওয়ার খবর পড়ে মনটা খুব খারাপ হয়েছে। ফ্যাসিস্টরা সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে।

নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে ফখরুল বলেন, এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। নিঃসন্দেহে তাদের লক্ষ্য অর্জনে সবাই সাহায্য করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..