✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইসরাইলি হামলায় পারমাণবিক ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১১:৫৪:২৩ |

পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলের চলমান হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে-এমন আশঙ্কায় তা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলি জাফারিয়ান জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

 

তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ইসরাইল ‘অপ্রচলিত অস্ত্র’ (পারমাণবিক) ব্যবহার করেছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যদি পারমাণবিক রিয়্যাক্টরগুলো লক্ষ্যবস্তু হয়, তাহলে যে কোনো ধরনের তেজস্ক্রিয় মোকাবেলায় আমরা প্রস্তুত। আশা করছি, পরিস্থিতি সে পর্যন্ত গড়াবে না।’

জাফারিয়ান আরও জানান, এখন পর্যন্ত তিনটি হাসপাতাল হামলার শিকার হয়েছে, যার মধ্যে কেরমানশাহ হাসপাতাল সম্পূর্ণভাবে খালি করে ফেলা হয়েছে।

তিনি বলেন, ‘ইসরাইলের এ সবকটি হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা।আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসকে আহ্বান জানাই—তারা যেন ইসরাইলকে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত রাখার জন্য চাপ প্রয়োগ করে। তবে গাজায় দেড় বছর ধরে তাদের নিষ্ক্রিয়তা দেখে তাদের কাছ থেকে আমাদের খুব বেশি প্রত্যাশাও নেই।’

উপস্বাস্থ্যমন্ত্রী জানান, ইসরাইলি আগ্রাসনের অষ্টম দিনে পর্যন্ত অন্তত ৪৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩,৫০০ জনের বেশি আহত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..