সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

ইরানে হামলার পর নিউইয়র্ক ও ওয়াশিংটনে উচ্চ সতর্কাবস্থা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১১:৪০:৫৬ |

মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় বড় ধরনের আঘাত হানার পর উচ্চ সতর্কাবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসির কর্তৃপক্ষ।

 

শনিবার রাতে মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে বড় ধরনের হামলা চালিয়েছে। ইরানে এ হামলায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান। ফোরদো পারমাণবিক স্থাপনায় পাঁচ থেকে ছয়টি বাঙ্কার ব্লাস্টার বোমা আঘাত হেনেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন ডুবোজাহাজগুলো থেকে ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

হামলার পর হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করার স্থাপনাগুলো ‘পুরোপুরি বিলুপ্ত’ হয়ে গেছে।

এরপর রাজধানী ওয়াশিংটন ডিসি ও অন্যতম প্রধান শহর নিউইয়র্কের কূটনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছে ফক্স নিউজ।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ব্যাপক সতর্কতার অংশ হিসেবে আমরা নিউইয়র্ক শহরজুড়ে ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনাগুলোতে আমরা অতিরিক্ত বাহিনী মোতায়েন করছি আর আমাদের ফেডারেল অংশীদারদের সঙ্গে সমন্বয় করছি। নিউইয়র্ক শহরে যে কোনো সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণ অব্যাহত রাখব।

এর কিছুক্ষণ পর ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ (এমপিডি) সামাজিকমাধ্যমে একই ধরনের একটি বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে এমপিডি জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশ বিভাগ ইরানের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাসিন্দাদের, ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় আসা দর্শনার্থীদের সুরক্ষায় সাহায্র্য করার জন্য তথ্য ভাগাভাগি করতে ও গোয়েন্দা পর্যবেক্ষণে আমরা আমাদের স্থানীয়, অঙ্গরাজ্যের ও ফেডারেল আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছি।

এমপিডি আরও জানিয়েছে, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার প্রতি জানা কোনো হুমকি নেই, তারপরও তারা শহরজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তাদের উপস্থিতি বাড়াবে।

ফক্স নিউজের সাবেক সংবাদাতা ও এনওয়াইপিডির পরিদর্শক পল মাউরো নিউইয়র্কের সন্ত্রাসী সেলগুলোর পর্যবেক্ষণের দায়িত্বে আছেন।

তিনি জানিয়েছেন, শহরের যেসব এলাকার সঙ্গে ইসরাইলি সংযোগ আছে সেখানে টহল গাড়ি দিয়ে বিশেষ নজরদারি জোরদার করেছেন তারা। এর পাশাপাশি শহরে বেশ কয়েকটি শিয়া মসজিদ আছে আর ইরান শিয়া প্রধান দেশ হওয়ায় যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তাই এসব এলাকার ওপর বিশেষ নজর রাখা হচ্ছে ও টহল জোরদার করা হচ্ছে।

তারা অনলাইন চ্যাটগুলোর ওপরও নজর রাখছেন বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...