✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোশাররফ-রাজের ‘ইনসাফ ২’, গল্পে থাকছে বড় চমক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২২, | ১১:১২:২১ |

গেল ঈদে মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘ইনসাফ’। শরিফুল রাজ, মোশাররফ করিম এবং তাসনিয়া ফারিণ অভিনীত এই সিনেমা বক্স অফিসে সাড়া ফেলেছে। এবার সে সাফল্যের ধারায় ইনসাফের দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন নির্মাতা। আগামী বছরের কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সিনেমাটির টিম।

 

নির্মাতা সঞ্জয় সমদ্দার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ইনসাফ ২’-এর পাণ্ডুলিপি লেখার কাজ শুরু হয়ে গেছে। আগেরটির মতো দ্বিতীয় কিস্তির পাণ্ডুলিপিও লিখছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমদ্দার।

জানা গেছে, প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি। মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও ক্যামিও চরিত্রে চমকে দেওয়া চঞ্চল চৌধুরীদের সঙ্গে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী। তবে সে অভিনেত্রীর নাম এখনই প্রকাশ করতে চান না নির্মাতা।

দ্বিতীয় কিস্তির প্রেক্ষাপট নিয়ে কিছুটা ধারণা দিয়ে নির্মাতা সঞ্জয় বলেছেন, ‘এবারের গল্পটি আরো বড় পরিসরে হবে। ২০ টাকার ডাক্তার শমশের তথা মোশাররফ করিম ভাইয়ের চরিত্রটি ইনসাফ-এর প্রথম পর্বে ছিল ইন্ট্রো। সেকেন্ড পার্টে তার বিপ্লবী জীবনের বিস্তারিত আসবে। আরো অনেক অনেক প্ল্যান আছে। ধীরে ধীরে জানাব।’

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..