সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এবার ভারতীয়দের জন্য নাগরিকত্ব আইন সংশোধন নেপালের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২১, | ১০:০৭:৪৭ |

ভারতের সঙ্গে নেপালের বৈরিতা সম্প্রতি বেড়েই চলেছে। ভারতের সঙ্গে বিরোধপূর্ণ এলাকাকে নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে নেপাল। সীমান্তে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। এবার নাগরিকত্ব আইনেও সংশোধন করেছে দেশটি।

নেপালের নতুন সংশোধিত আইন অনুযায়ী কোনো ভারতীয় যদি নেপালিকে বিয়ে করেন, তবে বিয়ের সাত বছর তাঁকে অপেক্ষা করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য।

বিষয়টি নিশ্চিত করে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা শনিবার জানিয়েছেন শুধুমাত্র ভারতীয়দের জন্য নাগরিকত্ব বিলে সংশোধনী আনা হয়েছে। কোনো নেপালি নাগরিককে যদি ভারতীয় নারী বিয়ে করেন, তবে বিয়ের সাত বছর তাঁকে অপেক্ষা করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য। এই ঘোষণা করার সময়ে ভারতের নাগরিকত্ব আইনের কথা তুলে ধরেন থাপা। তিনি বলেন ভারতেও সাত বছর সময় নেওয়া হয় নাগরিকত্ব দিতে।

ভারতীয় আইন অনুযায়ী কোনো নেপালি নারী কোনো ভারতীয়কে বিয়ে করলে, তাঁকেও সাত বছর অপেক্ষা করতে হয় বলে উল্লেখ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী।

কদিন আগেই নেপালের অ্যাসেম্বলিতে সংবিধান সংশোধনীর পর পাশ হয়ে যায় নয়া ম্যাপ। বৃহস্পতিবার সেই সংশোধনী পাশ হয়ে যায়। এবার থেকে নেপালের সরকারি মানচিত্রে কালাপানি দেখা যাবে। তার মধ্যে রয়েছে ভারতের তিনটি এলাকা। কালাপানি ছাড়াও রয়েছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এলাকা। এই মানচিত্র প্রকাশ করার পরেই সামরিক তৎপরতাও শুরু হয়েছে ইন্দো-নেপাল সীমান্তে। সূত্র:ভারতীয় মিডিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..