✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৬, | ১০:৫৭:২৩ |

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, নতুন এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুইটি মতামত তৈরি হয়েছিল। ১৭ জন শিক্ষার্থী ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের পক্ষে মত দেন, তবে কিছু শিক্ষার্থী নাম নিয়ে দ্বিধায় ছিলেন। তাদের মতে, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ‘ঢাকা সেন্ট্রাল কলেজ’, আর তাই তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ফেডারেল ইউনিভার্সিটি’ রাখার পক্ষেই মত দেন। পরে ইউজিসি তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে বলেন। আলোচনার পর তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের পক্ষে মত দেন।

এছাড়া, ১৩ মার্চ ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের নামকরণের বিষয়ে ছাত্র প্রতিনিধিদের একটি সভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ১৬ মার্চ সকাল ১০টায় ইউজিসির কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের নামকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে, যেখানে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..