✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মিয়ানমারে সেনাদের বিমান হামলায় নিহত ১২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৬, | ১০:৪৬:৩০ |

মিয়ানমারের একটি গ্রামে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

রবিবার (১৬ মার্চ) এই তথ্য জানিয়েছে এএফপি।

বিদ্রোহীদের দখলে থাকা ওই গ্রামের এক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানান, বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা হয়।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন রাজনৈতিক সরকারকে উৎখাত করার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে।

বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী গোষ্ঠীদের প্রবল হামলার হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন জান্তা। যার ফলে, তারা বারবার বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে আকাশ পথে হামলা চালাচ্ছে।

শুক্রবার বিকালে লেতপানহ্লা গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে। গ্রামটি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায় থেকে ৬০ কিমি উত্তরে।

সিঙ্গু টাউনশিপের আওতাধীন এই গ্রামের নিয়ন্ত্রণ রয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামের স্বাধীনতাকামী গেরিলা গোষ্ঠীর হাতে। চার বছর আগে বেসামরিক সরকার উৎখাতের পর থেকেই এই গোষ্ঠী জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে।

নাম না প্রকাশের শর্তে ওই স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘(তারা) জনবহুল জায়গায় বোমা ফেলায় অনেক মানুষ নিহত হয়েছেন। এমন সময় ঘটনাটি ঘটে যখন সবাই বাজারে যাচ্ছিল।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..