সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আরব আমিরাতে লটারিতে বাংলাদেশি পেলেন ৪৮ কোটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-০৫, | ১০:২৯:০২ |

লটারিতে ভাগ্য খুলেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এক বাংলাদেশির। শুক্রবার (৩ জুন) সেখানে এক লটারির ড্রতে তিনি জিতেছেন ২ কোটি দিরহাম বা ৪৮ কোটি ৫০ লাখ টাকা। সূত্র: খালিজ টাইমস

জানা গেছে, আরিফ খান (৩৬) নামে ওই যুবক বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা। চার বছর ধরে তিনি আমিরাতের শারজাহ শহরে ব্যবসা করছেন। সেখানে তার একটি গাড়ির ওয়ার্কশপ রয়েছে।

আরিফ বলেন, ‘গত ২৭ মে জীবনে প্রথমবারের মতো ‘মাইটি ২০ মিলিয়ন’ র‍্যাফেল ড্রয়ের টিকিটি কিনি। এর আগে, আমি কখনো কোনো লটারির টিকিট কিনিনি। আমি শুধু আমার ভাগ্য বদলানোর চেষ্টা করছিলাম।’

বিশাল এই অর্থ পুরস্কার দিয়ে ভবিষ্যতে কি করবেন, তা এখনো ঠিক করেননি আরিফ খান। তবে এই অর্থ দিয়ে অভাবীদের সাহায্য করার ইচ্ছা রয়েছে তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..