সর্বশেষ :
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী লিবিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে সামরিক গোয়েন্দা প্রধান নিহত ব্যাংককে অগ্নিকাণ্ডে ৩৭ মৃত্যু: বার মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘ক্রাইম পেট্রল’-এর সঞ্চালনায় অজয় দেবগন ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হারে শীর্ষে অন্বেষা, জিপিএ-৫-এ সাবেরা সোবহান ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু উত্তর কোরিয়ার নতুন কৌশল নিয়ে উদ্বেগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার ধ্বংসস্তূপের মাঝেই ‘এক হাজার শহীদের কাপ’ নামে ফিরছে ফিলিস্তিনি ফুটবল নিরাপদ নৌচলাচল নিশ্চিতে নৌযান শুমারি পরিচালনা করা হবে : প্রতিমন্ত্রী

ইলিশ শিকার ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৪, | ১০:১০:২৮ |

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে সারা দেশে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের রাতে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ফ্লাইওভারের নিচে বসেছে ইলিশের মেলা। ইলিশ কিনতে ভাঙ্গা ও আশপাশের কয়েকটি উপজেলা থেকে হাজারো মানুষের ঢল নেমেছে সেখানে।
প্রতিবছরের মতো এবারও শুক্রবার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চলে ইলিশ কেনাবেচা। ক্রেতারা জানান, বাজারের তুলনায় এখানে মাছের দাম কিছুটা কম। ফলে তারা পছন্দের ইলিশ কিনতে পেরে খুশি।
আড়তদারদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ইলিশের আমদানি তুলনামূলক কম হলেও দাম খুব একটা বাড়েনি। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকায়, ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকায়, আর ২৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়।

প্রতি বছর একবারই এই রাতের ইলিশ মেলা বসে, যেখানে রাতভর চলে রূপালী ইলিশের বেচাকেনা। আড়তদারদের মতে, এক রাতেই এখানে বিক্রি হবে ৮০ থেকে ১০০ টন ইলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..