সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

লম্বা ছুটিতে বাইক নিয়ে ঘুরতে যাচ্ছেন? এড়িয়ে চলুন এই কয়েকটি ভুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০২, | ১০:০৫:০২ |

দেশে অনেক সময় বিভিন্ন উৎসব কেন্দ্র করে লম্বা ছুটি মিলে যায়। কাজেই অনেক ক্ষেত্রে ঢাকা ছাড়তে শুরু করেন লাখো মানুষ; তার মধ্যে মোটরসাইকেল যোগে রওনা হন হাজার হাজার বাইকার। কেউ যান নিজ বাড়িতে, আবার কেউ ঘুরতে যান পাহাড় কিংবা সমুদ্রের পাড়ে। ছুটিছাটায় এসব যাত্রায় তবুও একটা ‘কিন্তু’ থাকে— সেটা হলো বাইকারদের কিছু সাধারণ ভুল, যার ফলে আনন্দের যাত্রা কখনও কখনও পরিণত হতে পারে বিষাদে।

ঢাকার বাইরে যে জেলাতেই যাওয়া হোক না কেন, দূরত্ব যতই হোক, মহাসড়ক ব্যবহার করতেই হয় বাইকারদের। সেক্ষেত্রে প্রয়োজন বাড়তি প্রস্ততি ও সতর্কতা। হাইওয়েতে মাইলের পর মাইল ছুটে চলা, গতি নিয়ন্ত্রণ, বড় গাড়ির চাপ—সব মিলিয়ে বাড়তি চিন্তা থেকেই যায়। তবে কিছু বিষয়ে সতর্ক থাকলে আপনিও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

গতি নিয়ন্ত্রণে অবহেলা : বাইকাররা প্রায়ই উৎসাহে বা ব্যস্ত সময়সূচির কারণে উচ্চ গতিতে চালান। হাইওয়েতে দ্রুত যাত্রা রোমাঞ্চকর হলেও আদতে এটি দুর্ঘটনার শঙ্কা বাড়ায়। সর্বদা স্পিড লিমিট মেনে চলুন এবং রাস্তার অবস্থা অনুযায়ী গতি নিয়ন্ত্রণ করুন। উৎসব কিংবা ছুটি কেন্দ্র করে গতি নিয়ন্ত্রণে মহাসড়কে স্পিড গান নিয়ে পুলিশি তৎপরতাও দেখা যায়। তাই বাড়তি গতিতে মোটরসাইকেল না চালিয়ে বরং তাদের সঙ্গে কোওপারেট করুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..