ছোট ভাইকে নিয়ে বিরূপ মন্তব্য, ক্ষোভ ঝাড়লেন কেয়া পায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০২, | ০৯:৩৮:৩৬ |
সাম্প্রতিক সময়ে কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন, খুব বেছে বেছে কাজ করেন কেয়া পায়েল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। বিভিন্ন সময়েই নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।

কিন্তু এবার জন্মদিন উপলক্ষে ছোট ভাইয়ের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে বিরূপ এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো এই অভিনেত্রীকে।

সেই ছবির নিচে মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্যে সয়লাব, যা নিয়ে ক্ষোভ ঝাড়লেন কেয়া পায়েল। 

ভাই-বোনের সম্পর্ক নিয়েও কিছু মানুষের নানা কথা সহ্য করতে হচ্ছে। কেউ কেউ লিখেছেন, তারা আপন ভাই-বোন নন। এমনকি ভাই-বোনও নন, এটাও কেউ কেউ মন্তব্যে লিখেছেন।

অভিনেত্রী জানান, চোখের সামনে কত বড় হয়ে গেল ভাই, সেগুলো ভেবেই ছবিগুলো স্মৃতি হিসেবে পোস্ট করা।

May be an image of 1 personকেয়া পায়েল বলেন, ‘আমরা তিন ভাই-বোন। আমি সবার বড়। আমার ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান) ও এক বোন আছে।

ছোট ভাই কলেজে পড়ে, ছোট বোনের বয়স ৬ বছর। ওদের ঘিরেই আমার সব কিছু। তাদের জন্মদিন সব সময়ই আমার কাছে বিশেষ। যতই কাজ থাকুক, দিনটা ওদের ঘিরেই নানা পরিকল্পনা করি। কখনো বের হওয়া হয়।
এমনিতেও আমরা বের হই, ঘুরি। সেই ছবিগুলো প্রায়ই ফেসবুক পোস্ট করা হয়। সেভাবেই এবারও ছবি পোস্ট করে কিছু মানুষের রুচির বহিঃপ্রকাশ দেখছি, নোংরা মানসিকতা দেখতে পাচ্ছি।’ 

পায়েল আরো বলেন, ‘চোখের সামনে ভাই-বোনদের বেড়ে ওঠা দেখছি। প্রায়ই মনে হয়, কত বড় হয়ে যাচ্ছে ওরা। ওরা তো আমাদের আদরের। জন্মদিনে ভাইকে আদর করে একটি চুমু দিয়েছি। ছবিটি আমাদের খুবই পছন্দের। শুভ কামনা জানিয়েছি। মজার এই ছবিগুলো নিয়ে ট্রলের মধ্যে পড়েছি।’

মন খারাপ করে অভিনেত্রী বলেন, ‘আমার আপন ছোট ভাই। আমি স্ট্যাটাসে লিখে পর্যন্ত দিয়েছি। আবার মন্তব্যেও লিখে দিয়েছি। তার পরও কিছু মানুষের মন্তব্যে মনে হয়েছে, তারা বিকৃত মস্তিষ্কের। তাদের বিন্দু পরিমাণ কমনসেন্স নেই, কোথায় কোন কথা বলতে হয় বা লিখতে হয়। কোনো কিছু না জেনেই, কিছু মানুষের মনে যা আসছে, তা-ই বলছে। কিছু মানুষের কাজটাই এমন, তাদের কিছু একটা লিখতে হবেই। কিন্তু এতে কী প্রভাব পড়বে, সেটা তারা ভাবে না। ছোট ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেও কেন গালি খাব, আমি কি অন্যায় করছি?’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...