সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

কী এই ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০২, | ০৯:২৬:২০ |

গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত আটটি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। সেইসাথে, আটক করা হয়েছে অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের। ওই বহরেরই একটি নৌযানে আছেন বাংলাদেশের মানবাধীকারকর্মী ও ফটোগ্রাফার শহিদুল আলমও।

গেল দুদিন ধরেই তাই অনেকেরই প্রশ্ন, কী এই সুমুদ ফ্লোটিলা? এর কাজই বা কী?

গাজায় চলমান অবরোধ ও গণহত্যা বন্ধে বিশ্বব্যাপী মানবিক উদ্যোগ থেকে যাত্রা শুরু এক সংগঠনের। চিকিৎসক, আইনজীবী, শিল্পী, ধর্মীয় নেতা ও নাবিকসহ ৪০টিরও বেশি দেশের সাধারণ মানুষ এই উদ্যোগে যুক্ত হন। এ মিশনের নামই ‘গ্লোবাল সমুদ ফ্লোটিলা বা জিএসএফ’

সংগঠকরা জানান, এটি গাজার অবৈধ অবরোধ ভাঙতে বিশ্বের সবচেয়ে বড় বেসামরিক নৌ-মিশন। কোনো রাষ্ট্র বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় এই উদ্যোগ। লক্ষ্য একটাই—গাজার জন্য মানবিক করিডোর খুলে দেওয়া।

সংগঠনের ওয়েবসাইটে আগেই জানানো হয়েছিল, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫-এ বিশ্বের বিভিন্ন বন্দর থেকে ছোট-বড় নৌযান গাজামুখী যাত্রা করবে। এতে অংশ নেবেন গ্লোবাল মার্চ টু গাজা, সুমুদ কনভয়, সুমুদ নুসান্তারা ও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের কর্মীরা।

সংগঠকরা বলেন, ‘আমাদের একটাই অঙ্গীকার—ন্যায়বিচার, স্বাধীনতা ও মানবজীবনের মর্যাদা।’ তারা আরও জানান, এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের ফিলিস্তিনি প্রতিরোধ ও আন্তর্জাতিক সংহতিকে নতুন মাত্রায় নেওয়া হবে।

সুমুদ ফ্লোটিলার সঙ্গে যুক্ত অধিকারকর্মীরা জানান, মানবিক এই নৌ-মিশনের লক্ষ্য বিশ্বজনমতকে গাজার পাশে দাঁড় করানো এবং ইসরায়েলের অবরোধ ভাঙতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...