✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০২, | ০৯:২০:৩৮ |

চোট কাটিয়ে ফিরে এখনও স্বরূপে ফিরতে পারেননি জুড বেলিংহ্যাম। তবে গত মৌসুমে তিনি ছিলেন দারুণ উজ্জ্বল। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই মিডফিল্ডার।

ফুটবল সমর্থকদের ভোটে রেয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যামের সেরা হওয়ার কথা বুধবার জানিয়েছে ইংল্যান্ড ফুটবল। আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইস দ্বিতীয় ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন তৃতীয় হয়েছেন।

সেরা নির্বাচনের বিবেচিত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলে একটি গোল করেন বেলিংহ্যাম। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির হাত ধরে এই সময়ে উয়েফা নেশন্স লিগে দ্বিতীয় সারি থেকে শীর্ষ লিগে ফিরে আসে ইংল্যান্ড এবং এরপর টমাস টুখেলের কোচিংয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা করে তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..