সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

ভোর থেকে ইসরায়েলি হামলায় ৭৩ ফিলিস্তিনি নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৯:১৯:২০ |

ইসরায়েলি হামলায় আজ বৃহস্পতিবার ভোর থেকে গাজায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন ছিলেন সাহায্যের সন্ধানে আসা সাধারণ মানুষ। মাঠপর্যায়ের চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, গাজার দক্ষিণ শহর খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে দম্পতি ও তাদের চার সন্তান ছিলেন।

এছাড়া গাজা শহরের পশ্চিমে অবস্থিত বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র মুস্তাফা হাফেজ স্কুলে হামলায় ১১ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, গাজা শহরের পশ্চিমে নাবুলসি রাউন্ডঅ্যাবাউটের কাছে সাহায্য নিতে আসা লোকদের ওপর হামলায় অন্তত ৬ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। এছাড়া গাজার উত্তরের শহর বেইত লাহিয়ায় আরেকটি ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন।

গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হাতে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বিতর্কিত ইসরায়েলি ও মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ কেন্দ্রগুলোতে বিনা উসকানিতে গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এর মাধ্যমে প্রতিনিয়ত শত শত নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...