সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

বর্ষায় চামড়ার ব্যাগ ও জুতার যত্ন নেবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৯:১৫:২৩ |

বর্ষাকালে চামড়া বা লেদারের তৈরি জিনিস যেমন- জুতা, ব্যাগ, বেল্টের বিশেষ যত্ন নেওয়া দরকার। পানিতে ভিজলে বা দীর্ঘদিন ব্যবহার না করলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় লেদারের জিনিসে সহজেই ছত্রাক পড়ে, ফেটে যেতে পারে বা রঙ উঠে যেতে পারে।

তাই বর্ষায় কীভাবে চামড়ার সামগ্রী ঠিক রাখবেন জেনে নিন কিছু সহজ উপায়:

সিলিকা জেল ব্যবহার করুন: ব্যাগ বা জুতার ভেতরে সিলিকা জেল প্যাক রেখে দিন। এটি আর্দ্রতা শোষণ করে।

লেদার ক্লিনার বা কন্ডিশনার: নিয়মিত লেদার স্পেশাল ক্লিনার বা কন্ডিশনার দিয়ে মুছে পরিষ্কার রাখুন, এতে ফেটে যাওয়া বা রঙ উঠা থেকে রক্ষা পাবে।

ভেজা হলে দ্রুত শুকান: পানি লাগলে সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। কখনোই চুলার কাছে বা হিটারে শুকাবেন না।

কভার ব্যবহার করুন: ব্যাগ বা জুতা ব্যবহার না করলে কটন কাপড় বা ব্যাগে মুড়ে সংরক্ষণ করুন। প্লাস্টিক ব্যাগ এড়িয়ে চলুন।

লেদার ক্লিনার ও কন্ডিশনার: মাঝে মাঝে লেদার ক্লিনার বা কন্ডিশনার দিয়ে পরিষ্কার করুন। এতে জিনিসটা নরম ও চকচকে থাকবে।

পানি ও কাদা থেকে দূরে রাখুন: চেষ্টা করুন পানিতে না হাঁটতে এবং কাদা থেকে দূরে রাখতে।

চুলার পাশে শুকানো যাবে না: তাপ দিলে চামড়া শক্ত হয়ে ফেটে যেতে পারে।

ভিজে গেলে কী করবেন?
চামড়ার সামগ্রী হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে সঙ্গে সঙ্গে খবরের কাগজ বা শুকনো টিস্যু দিয়ে পানি শুষে নিন। প্রয়োজন হলে পুরো জিনিসটা খবরের কাগজ দিয়ে মুড়ে কিছুক্ষণ রাখুন। এতে ভিজে যাওয়ার ক্ষতি অনেকটাই কমবে।

দীর্ঘদিন রেখে দিলেও হতে পারে ক্ষতি
অনেকেই শখের ব্যাগ বা জুতা ব্যবহার না করে আলমারিতে তুলে রাখুন। এতে পণ্যের গায়ে ভাঁজ পড়ে, দাগ পড়ে যেতে পারে। তাই চামড়ার তৈরি জিনিস মাঝে মাঝে ব্যবহার করুন। আর তুলে রাখার সময় অবশ্যই পলিথিন বা কাপড় দিয়ে ভালোভাবে মুড়ে রাখুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...