সর্বশেষ :
ব্যাংককে অগ্নিকাণ্ডে ৩৭ মৃত্যু: বার মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘ক্রাইম পেট্রল’-এর সঞ্চালনায় অজয় দেবগন ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হারে শীর্ষে অন্বেষা, জিপিএ-৫-এ সাবেরা সোবহান ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু উত্তর কোরিয়ার নতুন কৌশল নিয়ে উদ্বেগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার ধ্বংসস্তূপের মাঝেই ‘এক হাজার শহীদের কাপ’ নামে ফিরছে ফিলিস্তিনি ফুটবল নিরাপদ নৌচলাচল নিশ্চিতে নৌযান শুমারি পরিচালনা করা হবে : প্রতিমন্ত্রী ‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শিক্ষামন্ত্রী কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নারীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৯:১২:৩৯ |

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে শিবচর উপজেলার কুতুবপুর মুন্সিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ এসে গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম বলেন, ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন থেকে এক নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..