সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: ৪ জনের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৯:০৯:২৯ |

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এখনও ৪১ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন।

দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, চারজন যাত্রী ফেরির লাইফবোট ব্যবহার করে নিজেদের রক্ষা করেছিলেন এবং বৃহস্পতিবার ভোরে তাদের উপকূলে পাওয়া যায়। এখন পযর্ন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। খবর আল জাজিরা ও এএফপির।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসক্যু এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (২ জুলাই) গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কেএমপি টুনু প্রাতামা জায়া নামের ফেরিটি ডুবে যায়।

ফেরিটিতে মোট ৬৫ জন মানুষ ছিল। এর মধ্যে ৫৩ জন যাত্রী এবং ১২ জন নাবিক। এছাড়া ১৪টি ট্রাকসহ ২২টি যানবাহন ছিল বলে জানা গেছে।

ফেরিডুবির পর রাতেই উদ্ধার অভিযান শুরু হয়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ৪ জনের মতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সাগরের উত্তাল পানিতে ভেসে থাকতে থাকতে অচেতন হয়ে পড়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...