সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

বাজেট দন্দ্বে ছয় বছর পর যুক্তরাষ্ট্রে ফের সরকার শাটডাউন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০১, | ০৮:৫৫:৫৩ |

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের সরকার। বুধবার (১ অক্টোবর) প্রথম প্রহর থেকেই কার্যত অচল ট্রাম্প প্রশাসন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়, সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে বাজেটের অস্থায়ী বিল পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সিনেট। যে কারণে ২০১৮ সালের পর আবারও এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশটিতে।

কংগ্রেসের বাজেট নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল- রিপাবলিকান এবং ডেমোক্রেটদের দ্বন্দ্বকে দায়ী করা হচ্ছে এর জন্য। গতকাল ডেমোক্রেট সমর্থিত সরকারি ব্যয় বাড়ানোর প্রস্তাবে ৬০ ভোটের প্রয়োজন থাকলেও ৪৭–৫৩ ভোটে প্রত্যাখ্যাত হয় বিলটি।

এর ফলে, অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধে সরকারি খরচ কাটছাঁট করার জন্য একযোগে বহু মানুষকে চাকরিচ্যুত করা হতে পারে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। আর তা হলে বন্ধ হয়ে যাবে জরুরি গুরুত্বপূর্ণ সরকারি সেবা।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৩৫ দিনের শাটডাউন চলে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...