✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার ক্রিকেটে বিনিয়োগ করছে সৌদি, আয়োজন করা হবে ফ্র্যাঞ্চাইজি লিগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০১, | ০৮:৫১:২৭ |

এবার ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টির সঙ্গে যুক্ত হচ্ছে সৌদি। সৌদির মাটিতে গড়াবে টুর্নামেন্টটির আসন্ন আসর। সৌদির ক্রিকেট ফেডারেশন (এসএসিএফ) ও তাদের বাণিজ্যিক শাখা ক্রিকেট ইনভেস্টমেন্ট কোম্পানির (সিআইসি) সঙ্গে কাজ করবে আইএল টি-টোয়েন্টি। তাদের লক্ষ্য থাকবে ক্রিকেটের উন্নয়ন ও স্থানীয় প্রতিভা গড়ে তোলা। আগামী ২ ডিসেম্বর থেকে চুক্তিটি কার্যকর হবে।

আইএল টি-টোয়েন্টি এক বিবৃতিতে লিখেছে, এসএসিএফ পুরুষ ও নারী উভয় বিভাগের জন্য ডিপি ওয়ার্ল্ড আইএল টি-টোয়েন্টিতেকে সৌদি আরবে আনুষ্ঠানিক টি-টুয়েন্টি লিগ হিসেবে অনুমোদন ও স্বীকৃতি দিয়েছে। এই মাইলফলক উপসাগরীয় অঞ্চলে ক্রিকেট বিস্তারে আইএলটি২০–এর প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তারা আরও লিখেছে, আরেকটি রোমাঞ্চকর দিক হলো, সৌদি আরবের খেলোয়াড়দের জন্য সরাসরি আইএল টি-টোয়েন্টিতে প্রবেশের পথ তৈরি হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, আসন্ন (১ অক্টোবর) নির্ধারিত আইএল টি-টোয়েন্টি মৌসুম–৪ এর প্লেয়ার নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অন্তত একজন সৌদি খেলোয়াড় নেয়া বাধ্যতামূলক থাকবে। আগামী বছরগুলোতে আইএল টি-টোয়েন্টির ম্যাচ সৌদি আরবেও আয়োজন করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..