✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ০৮:৪৩:৩৯ |

ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল বাংলাদেশ। বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে বাহরাইন ও মায়ানমারকে হারিয়ে।

বাংলাদেশের অপেক্ষা ছিল শুধু তুর্কিমেনিস্তান ও বাহরাইন ম্যাচের ড্র। শেষ মুহূর্তের নাটকীয়তা ২-২ গোলে দু দলের ম্যাচ ড্র হলে লাভের গুড় খায় বাংলাদেশ। কেননা ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা দল হয়েছে বাংলাদেশ। তুর্কিমেনিস্তানের বিপক্ষে যদি শেষ ম্যাচে হারেও তবু শীর্ষে থাকবে বাংলাদেশ। এমনকি স্বাগতিক মায়ানমার বাইরাইনের বিপক্ষে জিতলেও।

অথচ এর আগে এশিয়া কাপে দুইবার (২০১৪ ও ২০২২) কখনোই জয় পায়নি বাংলাদেশ। এবার প্রথম দুই ম্যাচেই যেন সুদে-আসলে সব বুঝে নিল বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ দুই দলই আবার ফিফা র‌্যাংকিংয়ে বেশ এগিয়ে।

বাংলাদেশের ১২৮ এর বিপরীতে বাহরাইন ৯২ আর মায়ানমার ৫৫ নম্বরে।
৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে প্রথম ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। আর আজ ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মায়ানমারকে ২-০ গোলে হারায় ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। প্রতিপক্ষকে স্তব্ধ করে দেওয়া দুটি গোলই করেছেন ঋতুপর্ণা। মায়ানমারের বিপক্ষে এটি প্রথম জয়। এর আগের দেখায় ২০১৮ অলিম্পিক বাছাইয়ে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..