✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোশাররফ বা রাজ নয়, ‘কালা জাহাঙ্গীর’ হচ্ছেন শাকিব খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ০৮:৩৭:৫৬ |

নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প অর্থাৎ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের বিভিন্ন ঘটনা নিয়ে ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’ শিরোনামে গেল বছরের মার্চে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন আবু হায়াত মাহমুদ। সেসময় ছবিটিতে অভিনয় করা নিয়ে মোশাররফ করিম ও শরিফুল রাজের নাম শোনা গিয়েছিল।

কিন্তু এবার জানা গেল, মোশাররফ করিম কিংবা শরিফুল রাজ নয়, ‘কালা জাহাঙ্গীর’ হয়ে পর্দায় আসছেন শাকিব খান। এমনটাই খবর বিভিন্ন গণমাধ্যমের।
জানা গেছে, এরই মধ্যে শাকিবের সঙ্গে মৌখিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আজ (২ জুলাই) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন শাকিব খান।

যদিও এখনো সিনেমাটি নিয়ে আনুষ্ঠিকভাবে মন্তব্য করতে রাজি হননি সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..