আর্জেন্টিনার পর বাছাই পর্বের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১০, | ০৮:০৯:৩৭ |
বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে জায়গা করে নিতে ঘরের মাঠে ব্রাজিলকে হারাতে হতো বলিভিয়াকে। তার পাশাপাশি তাকিয়ে থাকতে হতো কলম্বিয়া ও ভেনেজুয়েলার ম্যাচের দিকে। এমন সমীকরণে খেলতে নামা বলিভিয়া ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে। আর অন্য ম্যাচে কলম্বিয়ার কাছে ৬-৩ গোলে হেরে গেছে ভেনেজুয়েলা। তাতে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া।
 
এল আলতোর উচ্চতার জন‍্য নিজেদের স্বাভাবিক ফুটপবল খেলতে পারেনি ব্রাজিল। তার সুযোগ নিয়েছে স্বাগতিকরা। বল দখলে পিছিয়ে থাকলেও, আক্রমণে ব্রাজিল থেকে যোজন যোজন এগিয়ে ছিল বলিভিয়া।
বলিভিয়া গোলের জন‍্য ২৩ শট নেয়, যার ১০টি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল গোলের জন‍্য ১০টি শট নিয়ে কেবল তিনটি রাখতে পারে লক্ষ‍্যে।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে বাড়ানো সময়ে। পেনাল্টি থেকে গোল করে বলিভিয়াকে এগিয়ে দেন মিগুয়েলিটো। ঠিক দিক ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি ব্রাজিলের গোলকিপার আলিসন।
দ্বিতীয়ার্ধে বলিভিয়া বেশি সুযোগ তৈরি করলেও, ব্রাজিলেও কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে জিতে প্লে-অফে জায়গা করে নেয় বলিভিয়া।
১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। অপরদিকে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে বলিভিয়া। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হওয়ায় আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।
এদিকে লাতিন আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ও প‍্যারাগুয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...