সর্বশেষ :
ব্যাংককে অগ্নিকাণ্ডে ৩৭ মৃত্যু: বার মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘ক্রাইম পেট্রল’-এর সঞ্চালনায় অজয় দেবগন ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হারে শীর্ষে অন্বেষা, জিপিএ-৫-এ সাবেরা সোবহান ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু উত্তর কোরিয়ার নতুন কৌশল নিয়ে উদ্বেগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার ধ্বংসস্তূপের মাঝেই ‘এক হাজার শহীদের কাপ’ নামে ফিরছে ফিলিস্তিনি ফুটবল নিরাপদ নৌচলাচল নিশ্চিতে নৌযান শুমারি পরিচালনা করা হবে : প্রতিমন্ত্রী ‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শিক্ষামন্ত্রী কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

প্রশিক্ষণ চলাকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ০৭:৩৩:৪১ |

খাগড়াছড়িতে বিশেষ প্রশিক্ষণ চলাকালে মো. মোতালেব হোসেন (৩১) নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন। বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) এ ঘটনা ঘটে।

এএসআই মো. মোতালেব হোসেন সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিচ্ছিলেন। সকালে প্যারেড ট্রেনিংয়ে (পিটি) অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, মোতালেব হোসেন ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত ছিলেন এবং ছয় সপ্তাহের এ কোর্সে অংশ নিতে খাগড়াছড়িতে এসেছিলেন। তার মৃত্যুতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

-খাগড়াছড়ি প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..