সর্বশেষ :
ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী (দেখুন ভিডিও) রমজানে দুবাইয়ে ভিক্ষুকদের বিরুদ্ধে হচ্ছে অভিযান বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে : দুর্যোগমন্ত্রী ধর্মমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যে কারণে শেরপুরে গণভোট হবে না তারেক রহমানকে সভাপতি করে একনেকসহ ৩ কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা চাইলে পুলিশে দিন : সমাজকল্যাণমন্ত্রী প্রেসসচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম

স্বস্তির বৃষ্টিতে শীতল ঢাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৭, | ০৭:০১:১০ |

স্বস্তির বৃষ্টিতে ভিজে কিছুটা শীতল হলো ঢাকা। কয়েকদিনের তীব্র গরম ও মৃদু তাপপ্রবাহের অস্বস্তির পর সোমবার (১৭ মার্চ) বিকাল তিনটার পর আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, আসাদগেটসহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে কিছুটা হলেও গরমের আধিক্য কমেছে। তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা স্বস্তি অনুভব করছেন রাজধানীবাসী।

আজ দুপুরের পর থেকে এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যে আকাশে গুমোট পরিবেশ এবং বাতাস শুরু হয়। এরপর বিকেল তিনটার পর বৃষ্টি নামে। হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভিজে যায় এবং গরমের ভাব কমে ঠান্ডা আবহ তৈরি হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..