সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া, রাস্তায় ফেলে মারধর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৯, | ০৬:১৯:৫৩ |

নেপালে তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার পতন হয়েছে। মন্ত্রীদের সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। তবে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে মারধরের শিকার হয়েছেন অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাওডেল। অর্থমন্ত্রীকে জনতান ধাওয়া ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সেনাবাহিনীর গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর দুর্নীতিবিরোধী বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। কারফিউ উপেক্ষা করেই মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফের রাজপথে নামে বিক্ষোভকারীরা। সকাল থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনসহ বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।
এমনকি হামলা চালানো হয়েছে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা এবং নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নরের বাসভবনেও। এছাড়া পার্লামেন্ট ভবনে ঢুকে সেখানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে বলেও খবর পাওয়া যায়। পরে বন্ধ করে দেয়া হয় বিমান চলাচলও।
এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান। তারই ধারাবাহিকতায় কেপি শর্মা ওলি পদত্যাগের ঘোষণা করেন। এর মধ্যে নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করে।
সরকারের পতনে নেপালজুড়ে যখন উৎসবের আমেজ, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেল প্রাণ বাঁচাতে রাস্তায় দৌড়াচ্ছেন। পেছনে দুই ডজনেরও বেশি লোক তাকে ধাওয়া করছে। এক পর্যায়ে একজনকে লাথি মারতে এবং অন্যরা তাকে মারধর করতে দেখা যায়।
তথ্যসূত্র: নিউজ১৮ ও ইন্ডিয়া টুডে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...