সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শর্তসাপেক্ষে হাদীকে দ্বিতীয় বিয়ে করতে অনুমতি দিলেন স্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৮, | ০৪:৫৬:৫৪ |
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছেন তার স্ত্রী। তবে দেশে নয়, বিদেশে বিয়ে করার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে বিয়ের ক্ষেত্রে ‘ভালো পয়সা-পাতি’ দেখার পরামর্শও দিয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন হাস্যরসাত্মক তথ্য শেয়ার করেছেন হাদী।
পোস্টটিতে শরীফ ওসমান বিন হাদী লিখেছেন, ‘বউরে জিগাইলাম—আমার আরেকটা বিয়া কোন এলাকায় করা উচিত? সে কইলো—বাংলাদেশে আর না। পরেরটা ডাইরেক্ট বৈদেশে। ভালো পয়সা-পাতি দেইখা।’
তিনি আরো লিখেছেন, ‘একটা বাংলা সিনেমার কথা মনে পইড়া গেলো-ওরা আমাকে ভালো হতে দিলো না!’
 
এদিকে পোস্ট শেয়ার করার পরপরই কমেন্ট বন্যায় ভাসছেন হাদীর ভক্ত ও অনুসারীরা। কমেন্টবক্সে খুনসুটিতে মেতেছেন তারাও। দুই ঘণ্টার ব্যবধানে পোস্টের রিয়্যাক্ট ৩৩ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া শতাধিক শেয়ারও হয়েছে পোস্টটি। কমেন্টবক্সে শাফিন ইবরাহিম হোসেন নামে এক চিকিৎসক হাদিকে পাকিস্তানে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিয়ে লিখেছেন, ‘পাকিস্তান ভাই, পাকিস্তান।
ট্যাগ যখন খাবেন, আমার মতো ভালোভাবেই খান।’
মো. মশিউর রহমান নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী লিখেছেন, ‘হায় আল্লাহ! আপনি বিবাহিত! আপনি বিবাহিত!!’ সোবহান উদ্দিন চৌধুরী লিখেছেন, ‘বুদ্ধি খারাপ না। বিদেশে বিয়ে করলে ভবিষ্যতের জন্য একটা স্থায়ী ঠিকানা হবে। কারণ আপা ফিরে এলে তো এমনি পালাতে হবে।’ সঙ্গে একটি হাসির ইমোজিও যুক্ত করেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..