সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক বার্নিকাট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-০১, | ২১:০৮:১৩ |

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক হিসেবে শপথ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দুই পদে শপথ নেন বলে জানা গেছে।

৪১ বছর ধরে ফরেন সার্ভিসের ‘ক্যারিয়ার মেম্বার’ বার্নিকাট ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত দেশটির ব্যুরো অফ ওশেনস অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স (ওইএস) এর ভারপ্রাপ্ত সহকারি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের কাজ শুরু করা বার্নিকাট এর আগে সেনেগাল ও গিনি-বিসাউ এর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৭৫ সালে লাফায়েত কলেজ থেকে স্নাতক এবং ১৯৮০ সালে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ফরেন সার্ভিসে স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশে প্রায় ৪ বছর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা বার্নিকাট নিজেও নতুন দায়িত্বে শপথ নেওয়ার খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেনঃ

“ফরেন সার্ভিসের নতুন মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক হিসেবে স্টেট ডিপার্টমেন্ট এ শপথ নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি! আমাদের বৈচিত্র্যময় বৈশ্বিক কর্মশক্তির ৭৬,০০০ এরও বেশি নিবেদিত ব্যক্তিদের জন্য কাজ করাটা আমার চার দশকের ক্যারিয়ারের সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...