হঠাৎ কেন কমছে রাশমিকার পারিশ্রমিক?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৩, | ১৫:৩৯:৫৫ |
‘পুষ্পা’ সিনেমাতে অভিনয় করে রীতিমতো ভারতের জাতীয় ক্রাশ বনে যান রাশমিকা মান্দানা। এর পর থেকে তাকে নিয়ে যেন চর্চার অন্ত নেই। এরপর ‘অ্যানিমাল’ ও ‘পুষ্পা ২’ সিনেমাতে অভিনয়ের পর তার জনপ্রিয়তা বেড়ে যায় অনেক গুণ। সর্বাধিক আলোচিত ‘পুষ্পা ২’ সিনেমাটিতে বেশ বড় অংকের পারিশ্রমিক নিয়েছিলেন রাশমিকা।

 

ছবিটির জন্য তিনি নিয়েছিলেন ১০ কোটি রুপি, যা অন্যান্য নায়িকাদের তুলনায় সর্বোচ্চ! এটি নিয়েও চর্চা কম হয়নি।তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই তার পারিশ্রমিক কমতে শুরু করে। যা নিয়ে এবার সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনেও অভিনেত্রীর কম পারিশ্রমিক নেওয়ার খবর উঠে এসেছে।
No photo description available.

 

 

পিঙ্কভিলা বলছে, ‘পুষ্পা ২’ সিনেমাতে রাশমিকা মান্দানা পেয়েছিলেন ১০ কোটি রুপির বিশাল পারিশ্রমিক। এর মাধ্যমে তিনি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন। সিনেমাটি বক্স-অফিসে দুর্দান্ত সাফল্য পায় এবং রাশমিকার ক্যারিয়ারেও বড় মাইলফলক হয়ে ওঠে।তবে এরপর তার পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
 সিয়াসাতের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিকি কৌশলের বিপরীতে ‘ছাভা’ সিনেমার জন্য রাশমিকা নিয়েছেন ৪ কোটি রুপি। এরপর সালমান খানের সঙ্গে ‘সিকান্দর’ সিনেমাতে তার পারিশ্রমিক ছিল ৫ কোটি রুপি।এদিকে ফিল্মবিট বলছে, সর্বশেষ ২০ জুন মুক্তি পাওয়া ‘কুবেরা’ সিনেমার জন্য রাশমিকা নিয়েছেন ৪ কোটি রুপি।ফলে এটি অনলাইন দুনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এমন হলো? কী কারণে তার পারিশ্রমিক কমল?উল্লেখ্য, শেখর কাম্মুলা পরিচালিত ‘কুবেরা’ সিনেমাতে রাশমিকাকে দেখা গেছে ‘সমীরা’ চরিত্রে।
এতে রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের দুই বড় তারকা- ধানুশ ও নাগার্জুনা।রাশমিকাকে আগামীতে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘থামা’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া তিনি ‘দ্য গার্লফ্রেন্ড’ ও ‘ককটেল ২’ সিনেমাতে কাজ করবেন বলে শোনা গেছে।
 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...