সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৩, | ১৫:৩৭:২৬ |

ইরানে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাজাফাবাদে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন।

রোববার (২২ জুন) সন্ধ্যায় নাজাফাবাদের গভর্নর মিদরেজা মোহাম্মদী ফেশারাকি বলেন, মোন্তাজেরি হাসপাতালের কাছে শরীয়তি স্ট্রিটে একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ সময় অ্যাম্বুলেন্সে একজন রোগী ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। হামলায় অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অ্যাম্বুলেন্সের চালক, রোগী ও সঙ্গীরা নিহত হন।

তিনি আরও বলেন, ড্রোনের আঘাতের ফলে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পাশ দিয়ে যাওয়া অপর গাড়িতে এটি ধাক্কা দেয়।

১৩ জুন ইরানের হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০-এর বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...