সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৩, | ১৩:২৮:১০ |

ফিফা বিশ্বকাপের আগামী আসর ২০২৬ সালে বসবে যুক্তরাষ্ট্রে। খেলাগুলো হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তবে মূল পর্বের বেশিরভাগ ম্যাচ, এমনকি ফাইনালও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

 

চলমান যুদ্ধাবস্থা, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের কড়া ভিসা নীতির কারণে বিশ্বকাপে কোয়ালিফাই করেও বড় শঙ্কায় পড়েছে ইরান।

রাজনৈতিক কারণে আগে রাশিয়া ও যুগোস্লাভিয়ার মতো দলকেও আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা। তাই ইরানকেও কি সেই একই পরিণতির মুখে পড়তে হবে- এ প্রশ্ন উঠছে ক্রীড়ামহলে।

চলতি বছরের মার্চে উজবেকিস্তানের বিপক্ষে ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইরান। কিন্তু মাঠের লড়াই জিতেও কূটনৈতিক জটিলতায় টিকিটের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশ্বকাপের বর্তমান সূচি অনুযায়ী, যদি ইরান ‘গ্রুপ এ’-তে পড়ে, তাহলে গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতেই আয়োজন করা যেতে পারে। তবে নকআউট পর্বে পৌঁছালে খেলতে হবে যুক্তরাষ্ট্রে—যেখানে ভিসা জটিলতা বড় বাধা হয়ে দাঁড়াবে। আয়োজকদের কাছেও বিষয়টি এখন মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন, যার আওতায় রয়েছে ইরানও। যদিও ধারণা করা হচ্ছে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য কিছু বিশেষ ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা নিশ্চিত নয়।

এদিকে, জটিলতা কেবল জাতীয় দলের অংশগ্রহণেই নয়, চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলেও দেখা দিচ্ছে। ইন্টার মিলানের ইরানি তারকা ফরোয়ার্ড মেহদি তারেমি বর্তমানে নিজ দেশেই আটকে পড়েছেন। ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের স্কোয়াডে তার নাম থাকলেও, ভিসা না পাওয়ায় যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। জানা গেছে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টাতেও মেহদিকে তেহরান থেকে বের করা যায়নি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে পরিস্থিতির আরও অবনতি হলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...