সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

আবারও মিসাইল হামলা ইসরায়েলে, প্রতিশোধের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ১২:৩৮:০৩ |

মিসাইল হামলার জেরে আবারও আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে সতর্কতা সাইরেন বেজে উঠলে, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করে সাধারণ ইসরায়েলিরা। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল।

আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি। যা সফলভাবে ভূপাতিতের দাবি করেছে তারা।

হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। যার বেশিরভাগই প্রতিহতের দাবি আইডিএফের। জবাবে ইয়েমেনের ভূখণ্ডে বেশকয়েকবারই হামলা চালিয়েছে ইসরায়েল।

অপরদিকে, এ ঘটনায় ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

তিনি বলেন, ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে, সেই হাত কেটে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গত মাসে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে চালানো ১২ দিনের হামলার কথা উল্লেখ করে এক বিবৃতিতে এসব কথা বলেন কাটজ। এ সময়, ইসরায়েলের ওপর আক্রমণ অব্যাহত থাকলে, নৌ ও বিমান অবরোধের হুমকিও দেন এই ইসরায়েলি মন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...