✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বরগুনায় ডেঙ্গুতে এক দিনে আক্রান্ত ৯৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৪, | ১২:০২:২৮ |

বরগুনার বিভিন্ন হাসপাতালে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু বরগুনা জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ৮০ জন। এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ২০৬ জন।

 

বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরো ভর্তি রয়েছেন ১৩ জন। এর মধ্যে আমতলী উপজেলায় ১, বেতগী ২, বামনায় ৬ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৪২ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৪৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৫৩ জন। এছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

বরগুনা হাসপাতালের আবাসিক অফিসার (মেডিসিন) নিরুপম দাস বলেন, দিন দিন ডেঙ্গুর পরিস্থিতি খারাপ হচ্ছে। বৃষ্টি হচ্ছে পানি জমছে আবারো এডিস মশার লার্ভা তৈরি হচ্ছে। চিকিৎসার আগে প্রয়োজন ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে জনসাধারণকেই সচেতন হতে হবে, তা না হলে কোনোভাবেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ কমাতে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন তিনি।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..