সর্বশেষ :
ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী (দেখুন ভিডিও) রমজানে দুবাইয়ে ভিক্ষুকদের বিরুদ্ধে হচ্ছে অভিযান বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে : দুর্যোগমন্ত্রী ধর্মমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যে কারণে শেরপুরে গণভোট হবে না তারেক রহমানকে সভাপতি করে একনেকসহ ৩ কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা চাইলে পুলিশে দিন : সমাজকল্যাণমন্ত্রী প্রেসসচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম

অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেপ্তার ১৭৭৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১১, | ১১:২১:৫৭ |

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় সারাদেশে এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১৬৮ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, ছয়টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা, দুটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল এবং দুটি লাঠি উদ্ধার করা হয়েছে।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..