সর্বশেষ :
ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী (দেখুন ভিডিও) রমজানে দুবাইয়ে ভিক্ষুকদের বিরুদ্ধে হচ্ছে অভিযান বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে : দুর্যোগমন্ত্রী ধর্মমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যে কারণে শেরপুরে গণভোট হবে না তারেক রহমানকে সভাপতি করে একনেকসহ ৩ কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা চাইলে পুলিশে দিন : সমাজকল্যাণমন্ত্রী প্রেসসচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম

জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকদের সতর্ক হতে বললেন আইন উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১১, | ১১:০৫:২৩ |

জুলাই গণহত্যা মামলার আসামিরা জামিনে বের হতে পারলে বিচারকাজকেই ‘বাধাগ্রস্ত’ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। বিচারকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘এখানে আপনাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই। এটা আপনারা অবশ্যই লক্ষ রাখবেন।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় আইন উপদেষ্টা এ কথা বলেন। ‌দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা’ শীর্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আসিফ নজরুল বিচারকদের উদ্দেশ করে বলেন, ‘হুটহাট কাউকে জামিন দেবেন না। যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না।’ তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পরের বিষয়গুলো অনেক চ্যালেঞ্জিং ছিল। পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হুটহাট কাউকে জামিন দেবেন না, যিনি জামিনের যোগ্য তাকে আবার জামিন থেকে বঞ্চিত করা যাবে না। জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কেউ যেন জামিন নিয়ে বের হয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’

আইন উপদেষ্টা বলেন, ‘১৫ বছর অরাজকতা হয়েছে। ১৫ বছরের প্রতিটা হত্যার বিচার হবে। তাছাড়া এ পদে থাকার মানে হয় না। সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..