✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-৩০, | ১০:৫৬:১৮ |

অভিনেতা সিদ্দিককে গতকাল মঙ্গলবার মারধর করে থানায় সোপর্দ করা হয়। এবার ১০ দিনের রিমান্ড চাওয়া হলো অভিনেতার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় এ রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

বুধবার ৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। দলটি থেকে নির্বাচন করতে একাধিকবার মনোনয়নও চেয়েছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) সংসদীয় আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করেও পাননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..