✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বৃহস্পতিবার থেকে টানা ৩ দিনের সরকারি ছুটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৭, | ১০:২৩:৪২ |

ঈদের টানা ৯ দিনের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও তিন দিনের ছুটির কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ। মহান মে দিবসের একদিনসহ সাপ্তাহিক দুই দিনের ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। একসঙ্গে মিলিয়ে টানা তিন দিন ছুটি পাচ্ছেন তারা।

এছাড়া, আগামী মে মাসে আরও একবার তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১১ মে (রবিবার) বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। এর আগে দুই দিন ৯ মে (শুক্রবার) ও ১০ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি। এ কারণেই একই মাসে দুই বার টানা তিন দিন করে ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল ফিতরের সময় টানা ৯ দিনের লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করে সরকার। পরে নির্বাহী আদেশে আরও একদিন ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে চলে (যেমন বাংলাদেশ ব্যাংক) অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের (জরুরি সেবাসংক্রান্ত) চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেগুলো নিজস্ব

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..