সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আইসিইউতে সাংবাদিক নান্নু, ৬০ শতাংশ দগ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১২, | ১৬:৩০:২৯ |

দৈনিক যুগান্তরে অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নু নিজ বাসায় দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে রাজধানীর আফতাবনগরে জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর রোডের পিস তাজমহল অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

এর আগে এ বছরের ২ জানুয়ারি ওই বাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নু’র একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মৃত্যুবরণ করেন।

মোয়াজ্জেম হোসেন নান্নুর স্ত্রী পল্লবী বলেন, বৃহস্পতিবার রাতে নান্নু যুগান্তর থেকে লেট নাইট ডিউটি করে রাত দেড়টায় বাসায় ফেরেন।

তিনি আরো বলেন, স্বপ্নীল মারা যাওয়ার পর তার ঘরটিতে মাঝে মাঝে আমরা দরজা খুলে দেখতাম। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় নান্নু তার ছেলের কক্ষ খোলেন। দরজা খুলে সুইচ চাপ দিতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থা নান্নু বাথরুমে গিয়ে গোসল করেন। পরে তিনি নিজেই ঘরের আগুন নিভিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এ্যান্ড বার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

এদিকে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েসনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মোয়াজ্জেম হোসেন নান্নু ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৭ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..