সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এই প্রথম যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে কৃষ্ণাঙ্গ প্রধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১২, | ১৬:২৮:৩৩ |

পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে পুরো দেশ যখন টালমাটাল, তখনই একজন কৃষ্ণাঙ্গকে বিমান বাহিনীতে প্রধান হিসেবে নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। একজন আফ্রো-আমেরিকান জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে বিমান বাহিনীর চিফ অফ স্টাফ পদে মনোনয়ন অনুমোদন দেয় সিনেট। চার্লস ব্রাউন জুনিয়রই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পেলেন।

এর আগে এই কর্মকর্তা বিমান বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ছিলেন। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। সে সময় মধ্যপ্রাচ্যে দেশটির সকল সামরিক কর্মকাণ্ড তদারকি করেছেন।

সিনেটে জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রের পক্ষে ৯৮টি ভোট পড়ে। বিপক্ষে কোনো ভোট পড়েনি। সূত্র : রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..