সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

এবার হজযাত্রীদের সঙ্গে নেওয়া যাবে না শিশুদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১০, | ১০:০৭:১১ |

চলতি বছর হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। শিশুদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা দিতে এবং হজ পালনের সময় কোনো ক্ষতির সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।

এক বিবৃতিতে জানানো হয়, হজের সময় তৈরি হওয়া ভিড় থেকে শিশুদের নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, প্রতি বছর হজের সময় প্রচণ্ড ভিড় তৈরি হয়। তাই শিশুদের নিরাপত্তা ও সার্বিক মঙ্গলের কথা বিবেচনায় হজে তাদেরকে সঙ্গী হিসেবে আনা থেকে বিরত থাকতে হবে।

সেই সঙ্গে বরাবরের মতোই যারা আগে হজ করেননি তারা এবারও অগ্রাধিকার পাবেন। হজ করার জন্য শিশুদের ন্যূনতম বয়স হতে হয় ১২ বছর। গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি আরব সরকার।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের হজ মৌসুমের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে সৌদি নাগরিক এবং বাসিন্দাদের জন্য অ্যাপ এবং অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে।

এদিকে, এবারের হজ মৌসুমের জন্য নিবন্ধন করতে নুসুক অ্যাপ এবং অফিশিয়াল অনলাইন পোর্টালের মাধ্যম সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছে। হজযাত্রীদের তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং কোনো ছাড়ের জন্য আবেদন করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের তাদের পছন্দের প্যাকেজ নিয়ে ই-ওয়ালেট টপ আপ নিশ্চিত করতে হবে। তারপর তাদের নির্বাচন চূড়ান্ত করতে হবে। দেশীয় হজযাত্রীরা এখন তাদের হজ প্যাকেজের জন্য তিনটি কিস্তিতে অর্থ পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তি, যা প্যাকেজের খরচের ২০ শতাংশ, বুকিং করার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে, এবং দ্বিতীয় ও তৃতীয় কিস্তি—প্রতিটির পরিমাণ প্যাকেজের মোট খরচের ৪০ শতাংশ—যথাক্রমে রমজান ২০ এবং শাওয়াল ২০ তারিখে পরিশোধ করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, চূড়ান্ত কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত একটি বুকিং নিশ্চিত হবে না এবং প্রতিটি আংশিক পরিশোধের জন্য রসিদ দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...