সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের যে সকল প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন আশির দশকে ‘ইরাক-ইরান যুদ্ধ’ বর্তমান ইরানের জন্য আশীর্বাদ হাইব্রিড ও ইলেকট্রিক বাইকের রক্ষণাবেক্ষণ কষ্টার্জিত জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখল আল-আহলি হজের নিয়ম লঙ্ঘনকারীদের কঠোর যে নির্দেশনা দিল সৌদি ২০২৬ সালের ধনীর তালিকা প্রকাশ, শীর্ষে যুক্তরাষ্ট্র অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: হেগসেথ চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় সার সরবরাহ ব্যাহত, দেখা দিতে পারে তীব্র খাদ্য সংকট

আরাকান আর্মির নারীসহ ৬ সদস্য গ্রেপ্তার, ১০ দিনের রিমান্ডে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৯, | ১০:০০:৫৯ |

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার মিয়ানমার বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির নারী সদস্যসহ ছয়জনকে দুটি মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালত এই আদেশ দেন।

এর আগে সোমবার (১৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..