সর্বশেষ :
ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী (দেখুন ভিডিও) রমজানে দুবাইয়ে ভিক্ষুকদের বিরুদ্ধে হচ্ছে অভিযান বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে : দুর্যোগমন্ত্রী ধর্মমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যে কারণে শেরপুরে গণভোট হবে না তারেক রহমানকে সভাপতি করে একনেকসহ ৩ কমিটি পুনর্গঠন ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা চাইলে পুলিশে দিন : সমাজকল্যাণমন্ত্রী প্রেসসচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম

আনিসুল-মামুনরা ফের রিমান্ডে, এ পর্যন্ত কতদিন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৯, | ০৯:৫৪:১০ |

পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার (১৯মার্চ) এসব আদেশ দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীর মোহাম্মদপুর থানায় করা সুজন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আজ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। বিভিন্ন থানায় এখন পর্যন্ত তাঁর মোট ৫২ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

যাত্রাবাড়ী থানায় করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আজ চার দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

গত ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন মামলায় এখন পর্যন্ত তাঁর মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বছরের ২২ আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। এখন পর্যন্ত তাঁর মোট ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ২৬ আগস্ট গ্রেপ্তার হন ইনু। তাঁর এখন পর্যন্ত মোট ৪০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..