✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

স্বপ্ন মানুষের মূল চাবিকাঠি, মানুষকে স্বপ্ন দেখতে হবে: ড. ইউনূস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-২৪, | ০৯:৩৯:০৫ |

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বপ্ন মানুষের মূল চাবিকাঠি। মানুষকে স্বপ্ন দেখতে হবে। তিনি বলেন, কল্পনাশক্তি একটি বিশাল শক্তি। কল্পনাশক্তি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক বক্তৃতার তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, কোনো কিছু অর্জন করতে হলে কল্পনাশক্তি প্রয়োজন। কল্পনাশক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।

এর আগে, আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে কাতারে গেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..