✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাড়ছে গাড়ির রেজিস্ট্রেশন খরচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-১১, | ১৬:১২:৫০ |

আগামীতে ব্যক্তিগত গাড়ি নিবন্ধনে বাড়তি অর্থ খরচ করতে হবে। প্রথমত প্রস্তাবিত বাজেটে সিসিভেদে অগ্রীম কর বাড়ানোর হয়েছে। দ্বিতীয়ত বিআরটিএ ফি’র সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে।

বাজেটে সব স্লাবের গাড়িরই অগ্রীম কর বাড়ানো হয়েছে। ১৫০০ সিসির কম ক্ষমতাসম্পন্ন গাড়ির ২৫ হাজার, ১৫০০ থেকে ২০০০ সিসি পর্যন্ত ৫০ হাজার টাকা, ২০০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত ৭৫ হাজার টাকা, ২৫০০ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ১ লাখ ২৫ হাজার টাকা, ৩০০০ থেকে ৩৫০০ সিসি পর্যন্ত ১ লাখ ৫০ হাজার টাকা, ৩৫০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে ২ লাখ টাকা এবং মাইক্রোবাসে ৩০ হাজার টাকা অগ্রীম আয়কর ধার্য করা হয়েছে।

বর্তমানে প্রাইভেট কার মালিকদের সিসিভেদে গাড়ি রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশনের সময় অগ্রীম আয়কর দিতে হয়। যেমন ১৫০০ সিসি কম ক্ষমতাসম্পন্ন গাড়ির অগ্রীম কর ১৫ হাজার টাকা ধার্য আছে।

এ ছাড়া ১৫০০ থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ৩০ হাজার টাকা, ২০০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত ৫০ হাজার টাকা, ২৫০০ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ৭৫ হাজার টাকা, ৩০০০ থেকে ৩৫০০ সিসি পর্যন্ত ১ লাখ টাকা, ৩৫০০ সিসি বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে ১ লাখ ২৫ হাজার টাকা এবং মাইক্রোবাস ২০ হাজার টাকা দিতে হয়।

অন্যদিকে বিআরটিএ-তে ব্যক্তিগত গাড়ি (যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও লরী, অ্যাম্বুলেন্স ও স্কুলবাস ব্যতীত) রেজিস্ট্রেশন রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদ নেয়া ও নবায়নের বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..