✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ বছরের শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০১, | ০৯:১৬:৩২ |

ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইমুর রহমান আবিদ (২) নামের এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবিদ ওই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের প্রবাসী নাজমুল সাকিবের ছেলে।

এলাকাবাসী জানান, আবিদ তার নানা বাড়ির বসতঘরের খাটের উপরে ঘুমানো অবস্থায় ছিল। হঠাৎ ঘুম ভেঙে গেলে অসাবধানতাবশত ঘরের বিদ্যুৎ স্পর্শ হওয়ায় গুরুতর আহত হয়। পরিবারের লোকজন গিয়ে দেখেন, আবিদ খাটের পাশের ফাঁকা জায়গায় পড়ে আছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. গফফার শিকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আবিদ মারা গেছে। খবর শুনে আমি তার নানা বাড়িতে ছুটে গেছি। সেখানে সদরপুর থানার পুলিশ সদস্যরাও গিয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-ফরিদপুর প্রতিনিধি



শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..