সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের পতন আসন্ন: ইরানি জেনারেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০১, | ০৯:১৪:২১ |

ইহুদিবাদী সরকার (ইসরায়েল) এবং তার প্রধানমন্ত্রীর (বেনিয়ামিন নেতানিয়াহু) পতন আসন্ন বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ একজন ইরানি জেনারেল। আরেকটি ভুল ইসরায়েলের সব স্বার্থ এবং ঘাঁটিগুলোকে আরও গুরুতর বিপদের মুখোমুখি করবে বলেও সতর্ক করেন তিনি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম মঙ্গলবার (০১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সোমবার (৩০ জুন) তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রয়াত চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক আগ্রাসনে বড় শয়তান এবং ছোট শয়তান- যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল- তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

ইসলামী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা এই জেনারেল বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসন ‘ইহুদিবাদীদের মৃত্যুর চক্র’ ত্বরান্বিত করেছে। জেনারেল রহিম সাফাভি বলেন, ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন আসন্ন।’

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির ফলে সংঘাত বন্ধ হয়ে গেলেও, শত্রু এবং তাদের স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং অঞ্চলজুড়ে বাহিনী সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে ইরানের।

আর কোনো ‘ভুল করলে’ তাদের (ইসরায়েলের) সব স্বার্থ এবং ঘাঁটি আরও বড় হুমকির সম্মুখীন হবে, কারণ ইরান আরও তীব্রতার সাথে প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।

– তাসনিম নিউজ এজেন্সি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...