সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৯, | ০৯:০৬:৫২ |

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস ও ট্রেইলার ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে তাবাসকো রাজ্যের ছোট শহর এসকারসেগার কাছে দুর্ঘটনাটি ঘটে। রাজ্য সরকার তাদের বিবৃতিতে উদ্ধারকাজ এখনও চলছে বলে জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল। ট্রেইলার ট্রাকটির সঙ্গে সংঘর্ষের পর তাদের মধ্যে ৩৮ জন মারা যান। বাসটির দুই চালক এবং ট্রাকটির চালকও নিহত হয়েছেন।

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। রয়টার্সের ছবিগুলোতে দেখা গেছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুধু এর ধাতুর কাঠামোটি রয়ে গেছে।

বাসটি কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল বলে পরিচালনা কোম্পানি ট্যুরস অ্যাকোস্তা জানিয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে তাবাসকোর নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, “এখন পর্যন্ত শুধু ১৮টি খুলি নিশ্চিত করা গেছে, আরও অনেক বেশি নিখোঁজ রয়েছে।”

ফেইসবুকে করা এক পোস্টে ট্যুরস অ্যাকোস্তা ‘যা ঘটেছে তার জন্য (তারা) গভীরভাবে দুঃখিত’ বলে জানিয়েছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে আর বাসটি গতি সীমা মেনে চালানো হচ্ছিল কি না, তা বের করতে কর্তৃপক্ষের সঙ্গে তারাও কাজ করছে বলে জানিয়েছে।

তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...